নতুন কর্মসূচি দিয়ে মিরপুর ১০ ছাড়লেন শিক্ষার্থীদের একাংশ
রাজধানীর মিরপুর ১০ নাম্বারে গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভ শেষে রোববারের (৪ আগস্ট) জন্য নতুন কর্মসূচি দিয়ে অবস্থান ত্যাগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ।
শনিবার (৩ আগস্ট) মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। সংগৃহীত ছবি
নিবির সাহা
১ মিনিটে পড়ুন
শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে ধীরে ধীরে স্থান ত্যাগ করতে থাকেন তারা।
এর আগে দুপুরে ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বরে জড়ো হন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শুক্রবার (২ আগস্ট) রাতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেয়া হন। সারা দেশের আপামর জনসাধারণকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়
.jpeg)
0 Comments